8:34 am, Friday, 20 February 2026

বিপিএল: এবারের টাকা পেলেও গত আসরের পাওনা বুঝে পাননি শরিফুল

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে পারিশ্রমিক সময়মতো পেলেও গত আসরের পাওনা নিয়ে এখনো অন্ধকারে রয়েছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, সর্বশেষ আসরে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলে সব পাওনা পেলেও তার আগের আসরে চিটাগং কিংসের হয়ে খেলা আসরের পারিশ্রমিক এখনো পুরোপুরি পাননি।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে শরিফুল বলেন, ‘সত্যি বলতে এবারের অভিজ্ঞতা সবচেয়ে ভালো। এর আগে হাবিবুল বাশার সুমন স্যারের সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম, সেইবারও ভালো ছিল।

কিন্তু গত বছরের (এবারের আগের আসর) পেমেন্ট এখনো পাওনা রয়ে গেছে। তবে এবার দ্রুত পারিশ্রমিক পেয়ে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে।’
বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বা দলের সংখ্যা বাড়ানো প্রসঙ্গে শরিফুল মনে করেন, দল বাড়লে খেলোয়াড়দের সুযোগ বাড়বে ঠিকই, তবে দলগুলো হতে হবে প্রতিযোগিতামূলক।

সদ্য সমাপ্ত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের উদাহরণ টেনে তিনি বলেন, ‘দল বাড়লে অবশ্যই ভালো।

তবে রাজশাহী যেভাবে শক্তিশালী দল গড়েছে, অন্য দলগুলোও যেন তেমন হয়। মানসম্মত দল হলে সবাই খেলতে আগ্রহী থাকে।’
শরিফুলের এই বক্তব্যে বিপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজির পেশাদারিত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি বিসিবির অধীনে থাকা দলগুলোর দ্রুত পেমেন্ট পরিশোধের বিষয়টিও ইতিবাচকভাবে সামনে এসেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নি¤œআয়ের মানুষ

বিপিএল: এবারের টাকা পেলেও গত আসরের পাওনা বুঝে পাননি শরিফুল

Update Time : 12:41:01 pm, Thursday, 19 February 2026