5:10 pm, Wednesday, 6 May 2026

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :: হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা করলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানি বাহিনী যদি হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করে, তবে তাদের ‘পৃথিবীর বুক থেকেই মুছে দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের কারণে উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে বের করে আনতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগের ঘোষণা দিয়েছেন।

উপসাগরে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে হরমুজ প্রণালী পার করতে সোমবার সকাল থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরু করেছে মার্কিন সেনাবাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ‘প্রজেক্ট ফ্রিডম’ আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে সহায়তা করবে। এতে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, শতাধিক আকাশ ও সমুদ্রভিত্তিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনা সদস্য যুক্ত থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে ‘কঠোর’ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি এ হুঁশিয়ারি দেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পরপরই ইরান হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর জবাবে ১৩ এপ্রিল ট্রাম্প ইরানি বন্দর ব্যবহারের ওপর পাল্টা অবরোধ দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

Update Time : 07:52:55 am, Tuesday, 5 May 2026