3:47 pm, Wednesday, 13 May 2026

পুলিশি হয়রানি ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি: : মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পুলিশি হয়রানির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল শাখা।

সোমবার (১১ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল। সাধারণ সম্পাদক জামাল মুসরাফিয়ার সঞ্চালনায় এতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মকর্তারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন। তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। চিকিৎসা সেবার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থেকে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।”

মানববন্ধনে বক্তব্য রাখেন অপসোনিনের এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির, বিকন ফার্মার এমপিও আজিজুর রহমান, এরিস্টো ফার্মার এমপিও মোহাম্মদ আলী, এভারেস্ট ফার্মার এমপিও আসাদুর রহমান এবং জিসকার এমপিও হুমায়ূন নাসির প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, রোগীর দালাল চক্র ধরতে গিয়ে অনেক সময় ঔষধ প্রতিনিধিদেরও পুলিশি হয়রানি ও গ্রেফতারের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ সময় তারা প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানি বন্ধের দাবি জানান।

তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় দ্রুত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশার সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে ঔষধ কোম্পানির মালিকপক্ষের কার্যকর ভূমিকার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

পুলিশি হয়রানি ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

Update Time : 09:35:43 am, Monday, 11 May 2026