11:56 pm, Tuesday, 9 June 2026

শান্ত-তানজিদের ফিফটি, তবু চাপে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচে ফিরতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই স্বস্তি দীর্ঘায়িত হয়নি তাদের।

মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর দায়িত্ব নেন তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তাদের সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে দ্রুত রান তোলে স্বাগতিকরা। তবে ফিফটি তুলে ফেরত যান তামিম।
টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানে অস্ট্রেলিয়া।

ন্যাথান এলিসের অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দেন সাইফ হাসান। মাত্র ৫ রান করে বিদায় নেন তিনি। ডাইভ দিয়ে ক্যাচ নেন মার্নাস লাবুশেন।
সাইফ ফিরে গেলেও শুরু থেকেই দেখেশুনে খেলেন শান্ত ও তানজিদ। তবে ইনিংসের চতুর্থ ওভারে জীবন পান বাংলাদেশ অধিনায়ক। এরপর দলীয় রান একশ হওয়ার আগে আর কোনো সুযোগ দেননি দুই ব্যাটার। ধীরে ধীরে রান তোলার গতি বাড়াতে থাকেন তারা।

তানজিদ ও শান্তর ব্যাটে পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগায় বাংলাদেশ। তবে দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ৫৪ রানে ফেরেন তামিম, ভাঙে তাদের জুটি। তার বিদায়ের পর শান্তও তুলে নেন অর্ধশতক।

ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা শান্ত শেষ তিন ম্যাচেই দেখিয়েছেন ঝলক। দুইটি ফিফটি ও একটি শতকের দেখা পেয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন। তার সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন লিটন দাস। তিনি ফিরেছেন ৯ বলে ৭ রান করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৩ উইকেটে ১২৭ রান করেছে বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শান্ত-তানজিদের ফিফটি, তবু চাপে বাংলাদেশ

Update Time : 08:22:14 am, Tuesday, 9 June 2026