12:14 am, Monday, 15 June 2026

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের উদ্যোগে রবিবার (১৪ জুন) সকাল ১১টায় মৌলভীবাজার রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের সহ-সভাপতি কাজী আছমা আক্তার, সনাক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সৈয়দ নেসার আহমদ, টিআইবি শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো: আবু বকর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুশ্রম প্রতিরোধে শক্তিশালী আইন ও নীতি প্রণয়ন এবং কঠোর প্রয়োগ, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে নেওয়া, উন্নত তথ্য ব্যবস্থাপনা ও তদারকি ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও দায়িত্বশীল ভ‚মিকা পালনের ওপর গুরুত্বারোপ করতে হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমরোধে অপ্রাতিষ্ঠানিক খাতের আধিপত্য, দারিদ্র্য ও সুশাসনের ঘাটতি দূর করতে কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন।

মানববন্ধনে ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহন করেন। এতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ এর ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য মোস্তাফিজুর রহমান ফাহিম ও তৃষা ভৌমিক। মানবববন্ধনে সনাক-টিআইবি’ শ্রীমঙ্গলের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়।

মানববন্ধন শেষে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি কাজী আছমা আক্তার ও স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়েস গ্রæপের দলনেতা সৈয়ত আরমান জামি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ।

সভায় বক্তারা শ্রীমঙ্গল উপজেলায় শিশুশ্রমের চিত্র তুলে ধরে শিশু শ্রম বন্ধে বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগের ব্যাপারে সমত প্রকাশ করেন। সনাক সদস্য রহিমা বেগম, রীনা মজুমদার, জিডিসন প্রধান সুছিয়াং ও সৈয়দ নেসার আহমদ তাদের বক্তব্যে বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলে রয়েছে অসংখ্য চা বাগান ও রিসোর্ট যা বিভিন্নভাবে শিশুশ্রমকে উৎসাহিত করছে। তাই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করে শিশুশ্রম কমিয়ে আনা জরুরী। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধ করা সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে কাজী আছমা আক্তার বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড দেখানোর এখই সময়। আমরা যাতে সকলে মিলে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড দেখানেরা পাশাপাশি সমাজের সকল ক্ষেত্র থেকে শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধ করতে পারি সে ব্যাপারে সকলের সজাগ দৃষ্টি প্রয়োজন।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

Update Time : 10:19:57 am, Sunday, 14 June 2026