কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। চারার মধ্যে ছিল পেয়ারা, কাঁঠাল, হরতকি, বয়রা, ডালিম, অর্জুন, জারুল, বাক্স বাদাম, কালো জাম, চিকরাশি, মেহগনিসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষুধি প্রজাতির গাছ। সবুজে মোড়ানো একটি আগামী গড়ার স্বপ্নে প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতাকে আরও গভীর করার প্রত্যয়ে কর্মসূচীতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এক অনন্য বার্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। এসময় গাছের চারা উপহার পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি হয় এবং তারা গাছটি সঠিকভাবে রোপণ করে পরিচর্যা করবে বলে প্রতিশ্রুতি দিয়ে বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করে।
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে রবিবার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সভাপতিত্বে ও শুভসংঘের সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের সব ভালো কাজ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘ বৃক্ষরোপণের যে সামাজিক আন্দোলন গড়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। এই কার্যক্রমে আমার স্কুলকে অগ্রাধিকার দেয়ার জন্য বসুন্ধরা শুভসংঘকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিবেশের সুরক্ষায় এই কার্যক্রম থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষার্থীসহ সকল স্তরের লোকজনকে নিজ বাড়িসহ আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ আন্দোলনকে বেগবান করার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম আহমদ, জাফর সাদেক, সোহেল আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ও শুভসংঘের সদস্য মহি উদ্দিন রিপন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম আলী, ময়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, অর্থ সম্পাদক মিফতা আহমদ রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা নাহার শোভা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সোলেমান প্রমুখ।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল বলেন, সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কাজের মাধ্যমে মানুষের মাঝে শুভসংঘ ভালো পরিচিতি পেয়েছে। শুভসংঘের সদস্যদের এই গাছের চারা বিতরণ কর্মসূচি সময়োপযোগী এবং ভালো একটি উদ্যোগ। এমন একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে ভালো কাজে সম্পৃক্ত রাখার জন্য শুভসংঘকে জানাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস জানান, বৃক্ষরোপণ কর্মসূচিসহ গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা তৈরির লক্ষ্যেই আজকের এই আয়োজন। এর আগে কুলাউড়ায় কয়েক বার শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখা সবসময় মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। সৃজনশীল ও মানবিক কাজের মাধ্যমে দেশের উন্নয়নের অংশীদার হবে বসুন্ধরা শুভসংঘ।
1:00 am, Monday, 6 July 2026
News Title :
কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শুভসংঘের গাছের চারা বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:53:47 am, Sunday, 5 July 2026
- 12 Time View
Tag :
Popular Post



























