11:20 pm, Thursday, 9 July 2026

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল (দক্ষিণ কান্দি) গ্রামে দীর্ঘ ৩০ বছরের পুরনো জনসাধারণের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এক ভুক্তভোগী পরিবারের ওপর অতর্কিত হামলা, মারপিট ও নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এব্যাপারে ভুক্তভোগি সাবুল আহমদ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন- প্রতিবেশী আব্দুল নূর (৬০), আব্দুল বাছিত (২০) ও তাদের সহযোগিরা।

জানা গেছে, গত ২৯ জুন দুপুরে ভুক্তভোগি সাবুল আহমদের পরিবারের দীর্ঘ তিন দশকের ব্যবহৃত সাধারণ চলাচলের রাস্তাটি প্রতিবেশি আব্দুল নূর সহযোগিদের নিয়ে বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেন। সাবুল আহমদ হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে প্রতিপক্ষ আব্দুন নুর গংরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে তারা লাঠিসোটা, লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সাবুল আহমদ ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকালে সাবুল আহমদের বোন বাধা দিতে গেলে বিবাদিরা এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পরই সাবেক ইউপি সদস্য তাজুদ্দীনসহ এলাকার মুরব্বীগণ বিষয়টি সামাজিকভাবে আপস-মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। সাবুল আহমদ অভিযোগ করেন, প্রায় এক সপ্তাহ স্থানীয় বিচারীরা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। এরপর বিবাদীরা নিজেদের অপরাধ ঢাকতে উল্টো আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে হয়রানি করছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বন্ধ করে রাখার কারণে আমার পরিবারের লোকজনসহ ছোট ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াতসহ স্বাভাবিক চলাফেরা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বিবাদীগণ প্রতিনিয়ত রাস্তাঘাটে একা পেলে প্রাণনাশের ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে।

থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ভুক্তভোগির লিখিত অভিযোগটি সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

Update Time : 01:05:19 pm, Thursday, 9 July 2026