2:36 am, Friday, 17 July 2026

শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পদত্যাগ দাবিতে স্লোগান

ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শিক্ষা ভবনের সামনে এসে পৌঁছেছে। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫৩ মিনিটে সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় তারা ‘ভুয়া ভুয়া’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’ স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবনের সামনে আগেই ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় পুলিশ। পাশাপাশি সেখানে জলকামান প্রস্তুত রাখা হয়।

পুরো এলাকাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে সায়েন্সল্যাব মোড় থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হওয়ার খবর পেয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সচিবালয় অভিমুখী সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পদত্যাগ দাবিতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

তার আগে বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে দুপুর আড়াইটার দিকে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

পূর্বঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষে দুপুর দেড়টা থেকে সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, মগবাজার, ইসিবি চত্বর এবং উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হওয়ার কথা ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার পর এলিফ্যান্ট রোড-সংলগ্ন সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। পরে তারা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং ঢাকা শিক্ষা বোর্ডে অবস্থান কর্মসূচি পালন করে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হন।

সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলেও সন্ধ্যার পর আবারও শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে রাত ১০টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে এলাকা ত্যাগ করেন তারা।

অবরোধ প্রত্যাহারের আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ আলটিমেটাম দিয়ে বলেন, আজ রাতের মধ্যে যদি আমাদের পরীক্ষা স্থগিত করা না হয়, তাহলে আগামীকাল (বুধবার) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পদত্যাগ দাবিতে স্লোগান

Update Time : 11:13:02 am, Wednesday, 15 July 2026