4:20 pm, Monday, 23 November 2026

ভুল এসএমএসে চরম ভোগান্তি: ১১টার উদয়ন ১০টায় ছেড়ে বিপাকে শতাধিক যাত্রী

কুলাউড়া প্রতিনিধি: সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ‘উদয়ন এক্সপ্রেস’ (৭২৪) ট্রেনের সময়সূচি নিয়ে বাংলাদেশ রেলওয়ের ভুল বার্তার কারণে চরম ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী। ১ ঘণ্টা বিলম্বে ট্রেন ছাড়ার তথ্য সম্বলিত এসএমএস পেয়ে স্টেশনে দেরিতে আসায় নির্ধারিত ট্রেনটি ধরতে পারেননি উদয়ন এক্সপ্রেসের যাত্রীরা।

জানা যায়, ৩ অক্টোবর রাতে যাত্রীদের রেলওয়ে কর্তৃপক্ষের পাঠানো মোবাইল ও অনলাইন বার্তায় বলা হয়েছিল, সিলেট স্টেশন থেকে রাত ১০টার উদয়ন এক্সপ্রেস ১ ঘণ্টা বিলম্বে অর্থাৎ রাত ১১টায় যাত্রা শুরু করবে। এই মেসেজের ওপর ভরসা করে অনেক যাত্রীরা ১১টার সময়কে কেন্দ্র করে সিলেট স্টেশনে পৌঁছানোর পূর্ব প্রস্তুতি নেন। তবে বাস্তবে ট্রেনটি বিলম্ব না করে তার নির্ধারিত সময় রাত ১০টায়ই সিলেট স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এদিকে মেসেজ অনুযায়ী বিলম্বে সিলেট স্টেশনে আসা শতাধিক যাত্রী ট্রেনটি মিস করেন। ট্রেনে যাত্রা করতে না পারা প্রায় শতাধিক যাত্রীর প্রতিবাদের কারনে উদয়ন ট্রেনটি রাত ১১টা ১৪ মিনিটে কুলাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছালেও প্রায় দুই ঘন্টা দাড়িয়ে রাখা হয় যাত্রা মিস করা যাত্রীদের জন্য।

রেলওয়ে কর্তৃপক্ষের ভুল তথ্যের কারণে মাঝরাতে এমন ভোগান্তিতে পড়ে চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী অনেক যাত্রীরা। সিলেটে আটকে পড়া যাত্রী মিনহাজ আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রেলওয়ে নিজেই ভুল মেসেজ দিয়ে আমাদের হয়রানি করলো। এখন মাঝরাতে অন্য ট্রেনে চেপে কুলাউড়া গিয়ে আবার ওই ট্রেন ধরতে হবে। এই ভোগান্তি ও দায়িত্বে অবহেলার দায় কে নেবে?”

এদিকে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করে রেলওয়ের স্থানীয় কর্তৃপক্ষ। রাত সাড়ে এগারোটার দিকে কুলাউড়া স্টেশন সূত্রে জানানো হয়, সিলেট স্টেশনে আটকে পড়া উদয়ন এক্সপ্রেসের যাত্রীদের পরবর্তী ঢাকা অভিমুখী ‘উপবন এক্সপ্রেস’ (৭৪০)-এ তুলে দেওয়া হয়েছে। তারা উপবন এক্সপ্রেসে করে কুলাউড়া স্টেশনে পৌঁছালে তাদের পুনরায় উদয়ন এক্সপ্রেসে স্থানান্তর করা হবে।

সিলেট থেকে উপবন এক্সপ্রেসে যাত্রীরা কুলাউড়ায় পৌঁছানোর পর আনুমানিক রাত ১টার দিকে উদয়ন এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে পুনর্যাত্রা করবে বলে কুলাউড়া স্টেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কুলাউড়ায় প্রায় দুই ঘন্টা অপেক্ষার পর রাত সোয়া একটা দিকে সিলেটে ফেলে আসা যাত্রীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে উদয়ন এক্সপ্রেস। এমন ঘটনায় রাত সোয়া ১টা পর্যন্ত কুলাউড়া জংশন স্টেশনে অপেক্ষমাণ ও ক্ষুব্ধ যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনের যাত্রী মাসুম বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিমত প্রকাশ করে লিখেন, রেল কর্তৃপক্ষ কি পরিমাণ কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছে যাত্রীদের সাথে। একদিন আগে ২ অক্টোবর মেসেজ দিয়ে ছিল আজকের ৩ অক্টোবর সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস ১০ টার পরিবর্তে ট্রেন ছাড়বে ১১ টায়, আমি মনে করেছি ভুলে মেসেজ এসেছে ৯:৩০ মিনিটেই স্টেশনে চলে আসছি এবং ১০ টায় ট্রেন ছেড়ে দেয়। কুলাউড়া এসে তাদের মনে হয়েছে ১১ টার বদলে ট্রেন ছেড়ে দিছে ১০ টায় এতে প্রায় ট্রেনের অর্ধেক যাত্রী সিলেট রয়ে গেছে। তখন অন্য ট্রেনে যাত্রীদের নিয়ে আসায় উদয়ন এক্সপ্রেস কুলাউড়া দুই ঘন্টা যাত্রা বিলম্ব হয়।

কুলাউড়া জংশন রেলওয়ে ষ্টেশন মাষ্টার রোমান আহমদ জানান, শুক্রবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস প্রায় ৩ ঘন্টা আটকে থাকে। ফলে সিলেট-চট্টগ্রামগামী ট্রেনের যাত্রা বিলম্ব হয় কিছুটা। সিডিউল সমস্যার কারনে মেসেজে আগেই যাত্রীদের জানানো হয়েছিল ভোগান্তি না পোহাতে। পরে টাইমিং ঠিক হয়ে যাওয়ায় সঠিক সময়ে সিলেট থেকে উদয়ন ছেড়ে আসায় অনেক যাত্রী ট্রেন যাত্রা মিস করেন। বিষয়টি বুঝতে পেয়ে কুলাউড়া রেলওয়ে ষ্টেশনে উদয়ন ট্রেন প্রায় দুই ঘন্টা দাড়িয়ে রেখে ঢাকাগামী উপবনে করে কুলাউড়ায় নিয়ে আসা হয় চট্টগ্রামগামী উদয়ন ট্রেনের যাত্রীদের। পরে রাত ১ টার পর উদয়ন ট্রেন কুলাউড়া থেকে ছেড়ে যায়।

Tag :
About Author Information

Sirajul Islam

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন, শুনানি কবে

ভুল এসএমএসে চরম ভোগান্তি: ১১টার উদয়ন ১০টায় ছেড়ে বিপাকে শতাধিক যাত্রী

Update Time : 12:11:14 pm, Sunday, 4 October 2026