1:31 am, Monday, 23 November 2026

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

ডেস্ক রিপোর্ট : ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া এ বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি শেষের আগে এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

তবে চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে। দুদিনব্যাপী বৈঠক আগামীকাল শেষ হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টনে দ্বিপক্ষীয় চুক্তি নেই।

Tag :
About Author Information

Sirajul Islam

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

Update Time : 08:11:58 am, Sunday, 22 November 2026