6:39 pm, Sunday, 22 November 2026

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, ছত্রভঙ্গ করলো পুলিশ

ডেস্ক রিপোর্ট : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ফের অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মিছিল করে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।

শ্রমিকদের অবরোধের ফলে কিছুসময় যান চলাচল ব্যাহত হয়, পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান।

চলমান শ্রমিক আন্দোলনের জেরে আজও জেলার বিভিন্ন স্থানে ৫০টি কারখানা বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে কিছুসময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। পরে দুপুর ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আজ আবারও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, জেলার অন্যান্য এলাকায় কোনো সমস্যা নেই। কারখানাগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। যেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলোও দ্রুত চালু হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, ছত্রভঙ্গ করলো পুলিশ

Update Time : 10:18:03 am, Sunday, 22 November 2026