1:45 pm, Monday, 23 November 2026

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা; যা বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৫৬ হাজার ২০০ কোটি টাকা।

তিন মাস আগে জুন শেষে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৬০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সরকারি ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।

তবে একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।

Tag :
About Author Information

Sirajul Islam

নতুন পে-স্কেলে ভাতা নিয়ে যে নির্দেশনা দিলো অর্থ বিভাগ

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা

Update Time : 07:28:49 am, Monday, 23 November 2026