9:59 pm, Tuesday, 21 April 2026

ফের একসঙ্গে প্রসেনজিৎ-দেব

বিনোদন ডেস্ক : টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ ও দেব আবারও একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন। ‘কাছের মানুষ’ সিনেমায় আবারও দেখা যাবে তাদের। বুধবার (২ ফেব্রুয়ারি) সিনেমাটির মহরত হয়। সিনেমার শুভ সূচনার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সিনেমার অভিনেতা এবং একই সঙ্গে অন্যতম প্রযোজক দেব। তাদের একসঙ্গে কাজের খবরে সিনেমাটি ঘিরে সিনেপ্রেমীদের মনে রয়েছে অন্য রকমের উন্মাদনা।

এবারই প্রথম নয়, এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জুলফিকার’ সিনেমায় দেখা গেছে তাদের। দর্শক এই জুটিকে বেশ পছন্দ করেছিল। তাছাড়া দেব এর ‘ককপিট’ সিনেমায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এবার আবার পর্দায় একসঙ্গে আসতে চলেছেন দুজনে। চলতি বছর পূজায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটি পরিচালনা করছেন পথিকৃত বসু। দেব ও প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় ঈশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়কেও দেখা যাবে। সিনেমার মহরত অনুষ্ঠানে সব কলাকুশলীদের দেখা যায় সাদা পোশাকে। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ফের একসঙ্গে প্রসেনজিৎ-দেব

Update Time : 11:48:09 am, Friday, 4 February 2022