12:15 pm, Wednesday, 22 April 2026

মৌলভীবাজারে একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়ে ১৯

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে আরও ৩২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩২ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৯ দশমিক ৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭২১ জনে।

এর আগে সোমবার মৌলভীবাজারে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। ওইদিন শনাক্তের হার ছিল ১৬ দশমিক ২ শতাংশ।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ১৮ জন, শ্রীমঙ্গলে ৬ জন, কুলাউড়ায় ৫ জন, কমলগঞ্জে ২ জন এবং জুড়ীতে ১ জন রয়েছেন।

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬৩০ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৯৩ জন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজারে একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়ে ১৯

Update Time : 11:48:00 am, Tuesday, 8 February 2022