11:08 pm, Friday, 22 May 2026

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট : নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী একটি মাইক্রোবাস। এ সময় বিপরিত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারট্রেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে অভিযুক্ত বাসটিকে আটক করেছে পুলিশ।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Update Time : 04:44:43 am, Thursday, 17 March 2022