ষ্টাফ রিপোর্টার: ছরওয়ার জাহান চৌধুরী ও ছরফরাজ জাহান চৌধুরীর বিরুদ্ধে গত ২২ মার্চ মঙ্গলবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামী ছরওয়ার জাহান চৌধুরী তার নীজ নামীয় ফেইসবুক আইডি থেকে ও তিনি ছরওয়ার চৌধুরী বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি ফেইসবুক পেইজ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা, কটুক্তি সহ লেখালেখি পোষ্ট করায় বাংলাদেশ সড়ক ও পরিবহন শ্রমিক লীগ, মৌলভীবাজার পৌর শাখার সাধারন সম্পাদক মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা জয়নাল মজুমদার বাদী হয়ে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতা ছরওয়ার জাহান চৌধুরী ও তাহার ভাই ছরফরাজ জাহান চৌধুরীকে আসামী কওে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা, কটুক্তি সহ লেখালেখি পোষ্ট এবং বাদীকে প্রাণে হত্যার হুমকির অভিযোগ এনে বিগত ২৯ জুন ২০২১ ইং মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিগত ২৯ জুন ২০২১ইং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহিরা আসামী ছরওয়ার জাহান চৌধুরী ও ছরফরাজ জাহান চৌধুরী কে স্বশরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শানোর আদেশ দেন। গত ২২ মার্চ আসামীগণ স্বশরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শানোর জন্য মামলার ধার্য তারিখ ছিল কিন্তু আসামীগণ বিজ্ঞ আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত আসামী ছরওয়ার জাহান চৌধুরী ও ছরফরাজ জাহান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। আসামীগণ হলেন মৌলভীবাজার জেলার সদর উপজেলার কাজিরগাঁও এলাকার আহসান হাবিব চৌধুরীর ছেলে ছরওয়ার জাহান চৌধুরী ও ছরফরাজ জাহান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক 























