6:56 pm, Friday, 22 May 2026

রোববার ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন

ডেস্ক রিপোর্ট :: ঈদুল ফিতর উদযাপনে রোববার (১ মে) প্রায় ২৯ লাখ মোবাইল সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ঈদের দুদিন আগে ঢাকা ছেড়ে যাওয়ার এই সংখ্যা সর্বোচ্চ।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৩০ রমজান পূর্ণ হওয়ায় মঙ্গলবার দেশে (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মোস্তাফা জব্বার জানিয়েছেন, ১ মে পর্যন্ত তিন দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ২৫টি।

এর আগের দুই দিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে। ১ মে সর্বোচ্চ প্রায় ২৮ লাখ ৯৫ হাজার ৮০৯ সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে।

টেলিকম সংশ্লিষ্টরা বলছেন, একজন ব্যক্তি দুটি করে সিম ব্যবহার করেন। আর এই হিসাব সক্রিয় সিমের ক্ষেত্রে দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

রোববার ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন

Update Time : 12:16:39 pm, Monday, 2 May 2022