8:34 am, Wednesday, 29 April 2026

সোনারগাঁয়ে বাস-প্রাইভেট কার সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া মাহিমা (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শিক্ষার্থী।
আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া মাহিমা সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মাহফুজ আহমেদের মেয়ে। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। আহত চার শিক্ষার্থী হলেন- মো. আনান (২২), সাইদুল ইসলাম (২২), মো. রাহাত (২২) ও মো. হাবিব (২২)।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক নবীর হোসেন বলেন, একটি প্রাইভেট কারে করে পাঁচজন শিক্ষার্থী মেঘনার দিকে যাচ্ছিলেন। তাদের গাড়িটি চট্টগ্রামমুখী লেন থেকে দড়িকান্দি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে উল্টো দিক থেকে আসা ঢাকাগামী লেনের একটি বাসের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারে থাকা পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া মাহিমার মৃত্যু হয় বলে জানতে পারি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে বলে জানান তিনি জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

সোনারগাঁয়ে বাস-প্রাইভেট কার সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

Update Time : 02:26:22 pm, Friday, 15 July 2022