9:44 am, Thursday, 25 June 2026

রাজনগরে গৃহবধু মিনা বেগম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের গৃহবধু মিনা বেগমকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) ২২খ্রি. জুম্মার নামাজের পর মৌলভীচক এলাকাবাসীর উদ্যোগে মৌলভীচক টার্নিং পয়েন্টে এ মানববন্ধন হয়। এসময় মানববন্ধনে মিনা বেগমের তিন ছেলে ও এক মেয়ে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃআতাউর রহমান, ইউপি সদস্য মাহবুবুর রহমান, মখলিছুর রহমান মখলিছ, নিহত মিনা বেগমের ভাই আব্দুল হান্নান,এলাকা বাসির পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য দেন সায়েস্তা মিয়া, আব্দুল কাইয়ুম কনা মিয়া, আলিক চৌধুরী, আলিম আল মুমিন প্রমুখ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, রাতের অন্ধকারে গৃহবধু মিনা বেগমকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন এবং আর কারো গৃহবধু,কন্যা ও মায়ের যাতে এমন মৃত্যু না হয় সেই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকার আহবান জানানো হয়।

উল্লেখ্য, গত ৩১ আগষ্ট রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের গৃহবধু মিনা বেগমকে রাতের অন্ধকারে হত্যা করে কলসি ও ড্রাম বেধে বাড়ির পিছনে পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্বামী লেচু মিয়াকে আটক করেছে পুলিশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

রাজনগরে গৃহবধু মিনা বেগম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : 11:24:35 am, Saturday, 10 September 2022