স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে জাতীয় শ্রমিলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার জেলা পরিষদের হলরুমে উক্ত আলোচনা সভা ও কাটার মধ্য দিয়ে ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় । মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিলীগ জেলা শাখার সভাপতি মোঃ আসাদ হোসেন মক্কুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া আহমদ এর সঞ্চালনায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার – ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি,বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
7:54 am, Thursday, 21 May 2026
News Title :
মৌলভীবাজারে জাতীয় শ্রমিলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:41:30 am, Wednesday, 12 October 2022
- 474 Time View
Tag :
Popular Post
























