1:57 pm, Tuesday, 14 April 2026

সালমানকে নিয়ে প্রশ্ন আসতেই যা করেছিলেন ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক: মাত্র সাত মাসের ব্যবধানে প্রেক্ষাগৃহে ঐশ্বরিয়া রাই অভিনীত ‘পোন্নিয়ান সেলভান ২’। গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনেই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সেটি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রথম দুই দিনে ৫০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি।

ফলে ‘পোন্নিয়ান সেলভান ২’ নিয়ে বর্তমানে ব্যাপক চর্চায় রয়েছেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া। তারই মঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল নায়িকার পুরনো এক ভিডিও। বলিউডের নামজাদা পরিচালক ও প্রযোজক করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিক সালমান খানকে নিয়ে প্রশ্ন উঠতেই কী করেছিলেন ঐশ্বরিয়া- তাই উঠে এসেছে ওই ভিডিওতে।

‘কফি উইথ করণ’-এর ওই পর্বে পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। অনুষ্ঠানের র‌্যাপিড ফায়ার রাউন্ডে ঐশ্বরিয়াকে শাহরুখ, সালমান, সুস্মিতা এবং প্রাক্তন আরেক প্রেমিক বিবেক ওবেরয়কে নিয়ে প্রশ্ন করেন করণ জোহর। তবে সালমান বাদে বাকি সবার বিষয়েই জবাব দেন ঐশ্বরিয়া। শাহরুখ সম্বন্ধে অভিনেত্রীর বক্তব্য ছিল, কিং খান খুবই মেধাবী অভিনেতা। সুস্মিতাকে নিয়ে বলেছিলেন, সংবাদমাধ্যম তাদের দুজনেরই জীবন নিয়ে প্রচুর চর্চা করে। এরপরই সালমানকে নিয়ে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গে করণকে পরের প্রশ্নে চলে যেতে বলেন ঐশ্বরিয়া।

অর্থাৎ, সালমানকে নিয়ে প্রশ্নের জবাব দিতে একেবারেই আগ্রহী নন তার প্রাক্তন এই প্রেমিকা। অন্যদিকে, আরেক প্রাক্তন প্রেমিক বিবেক ওবরয়কে নিয়ে প্রশ্নে ঐশ্বরিয়া তাকে ভালো বন্ধু হিসাবেই সম্বোধন করেছিলেন। সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিবেক ওবেরয়ের সঙ্গে নাম জড়িয়েছিল বচ্চন বধূর। যদিও সেসব এখন অতীত। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার তার। বৈবাহিক সম্পর্কে আবদ্ধ বিবেকও। তবে রুপালি পর্দা থেকে বিবেক নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন।

অন্যদিকে, ‘হাম দিল দে চুকে সানম’ ছবিতে কাজ করার সময়ই সালমান আর ঐশ্বরিয়া প্রেমে পড়েন। কিন্তু, ভাইজানের কিছু স্বভাবের জন্যই তাদের সম্পর্ক ভেঙে যায়। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে কখনোই সেভাবে মুখ খোলেননি সালমান বা ঐশ্বরিয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জুরি উপজেলায় কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

সালমানকে নিয়ে প্রশ্ন আসতেই যা করেছিলেন ঐশ্বরিয়া

Update Time : 06:15:53 pm, Sunday, 30 April 2023