3:28 pm, Tuesday, 19 May 2026

বাবা হলেন রামচরণ

বিনোদন ডেস্ক:গত বছরের ডিসেম্বর মাসে জানা যায়, বাবা-মা হতে চলেছেন দক্ষিণী তারকা রামচরণ ও তার স্ত্রী উপাসনা। ২০ জুন ভোরে সুখবর এলো হায়দ্রাবাদ থেকে। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রামচরণ-উপাসনা। প্রায় ১০ বছরের বিবাহিত জীবন পার করে সন্তান এলো তাদের সংসারে।

হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন।

গত কয়েকদিন ধরেই উপাসনার একটি ভিডিও সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে স্বামী রামচরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা-পত্নী। তারপর থেকেই অপেক্ষার শুরু। যদিও সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দম্পতি। ঘর সাজানোর নানা ছবিও শেয়ার করেন উপাসনা।

ছেলে বাবা হতে চলেছে, সেই খবর শোনার পর চিরঞ্জীবী নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমি এটা জানাতে পেরে আনন্দিত।’

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত

বাবা হলেন রামচরণ

Update Time : 06:42:04 am, Tuesday, 20 June 2023