5:33 am, Friday, 22 May 2026

প্রতি মিনিটে এক কোটি চান উর্বশী!

ডেস্ক রিপোর্ট :: ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে ২০১৩ সালে পা রাখেন বলিউডে। এরপর ‘মিস্টার এরাভাতা’ সিনেমা দিয়ে ২০১৪ সালে কন্নড় সিনেমায় অভিষেক। ২০২২ সালে তামিল সিনেমা ‘দ্য লেজেন্ড’ সিনেমার মাধ্যমে হয়েছেন প্রশংসিত। হরিদ্বারের মেয়ে উর্বশী রাউতেলা। বলিউডের চেয়ে বেশি কাজ করছেন দক্ষিণে। বর্তমানে তাকে আইটেম গানেই বেশি দেখা যায়। ভারতীয় হিন্দি সিনেমায় চড়া পারিশ্রমিক হাঁকানো নায়িকাদের ছাপিয়ে এবার আইটেম গানের জন্য উঠে আসলো উর্বশীর নাম। তিনি তিন মিনিটের এক আইটেম গানের জন্য চেয়েছেন তিন কোটি রুপি। অর্থাৎ প্রতি মিনিটের জন্য ১ কোটি রুপি হাঁকছেন।

তেলেগু পরিচালক বয়াপতি শ্রীনুর একটি সিনেমায় আইটেম গানের প্রস্তাবে তিন মিনিটের পারফরম্যান্সের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন ওই অভিনেত্রী। ওই সিনেমায় কাজ করবেন তেলেগু অভিনেতা রাম পথিনেনি।

বয়াপতি শ্রীনুর তেলেগু সিনেমাটি মুক্তি পাবে ২০ অক্টোবর। নাম ঠিক না হওয়া সিনেমাটির পোস্টারও এসেছে সোশ্যাল মিডিয়ায়।
‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও ‘এজেন্ট’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন তিনি। ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচে দুই কোটি রূপি নেন উর্বশী। এরপর বিভিন্ন সিনেমা থেকে প্রস্তাব আসতে থাকে উবর্শীর কাছে। আগামীতে ‘পুষ্পা ২’ এর আইটেম গানেও দেখা যাবে তাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

প্রতি মিনিটে এক কোটি চান উর্বশী!

Update Time : 07:10:26 am, Wednesday, 12 July 2023