5:00 am, Friday, 22 May 2026

বাংলাদেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানির ঘটনা তদন্ত চায় সিপিজে

অনলাইন ডেস্ক: বাংলাদেশে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হয়রানিতে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে)। এ নিয়ে শুক্রবার টুইট বার্তা দিয়েছে সংস্থাটি।

ঢাকার নয়াপল্টনে বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ কর্তৃক সাংবাদিক হেনস্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। তাদের অফিসিয়াল বিবৃতিটি শুক্রবার টুইটে প্রকাশ করেছে সিপিজে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং হয়রানির তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে সংস্থাটি।

বিজেআইএমের বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় বিজেআইএমের সদস্য ও নিউএইজ পত্রিকার সাংবাদিক মো. মুক্তাদির রশীদকে একজন পুলিশ কর্মকর্তা হুমকি দেন। একইভাবে শেয়ার বিজ পত্রিকার প্রতিবেদক বীর সাহাবীরের মোবাইল ফোন কেড়ে নেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল, মতিঝিল) আব্দুল্লাহ আল মামুন এবং তাকে ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। পরবর্তীতে তার ফোন ফেরত দেওয়া হলেও তাকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক সাংবাদিক জানান, তার পরিচয়পত্র থাকার পরও তাকে মৌখিকভাবে অপর এক পুলিশ কর্মকর্তা কটূক্তি করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বাংলাদেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানির ঘটনা তদন্ত চায় সিপিজে

Update Time : 06:55:19 pm, Friday, 28 July 2023