12:59 pm, Wednesday, 22 April 2026

প্রতিবেশী পাঁচ দেশের সঙ্গে স্থল ও আকাশসীমা খুলেছে নাইজার

ডেস্ক রিপোর্ট : নাইজার প্রতিবেশী পাঁচ দেশের সঙ্গে স্থল ও আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ আগে দেশটি তার সীমান্ত বন্ধ করে দেয়। এই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ বাজুম ক্ষমতাচ্যুত হন।

জাতীয় টেলিভিশনে মঙ্গলবার একজন অভ্যুত্থানকারী সীমান্ত পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘আলজেরিয়া, বুরকিনা ফাসো, লিবিয়া, মালি ও শাদের সঙ্গে আজ থেকে সীমান্ত পুনরায় খুলে দেয়া হয়েছে।’

ফরাসি যাত্রী নিয়ে প্যারিসের একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক ঘণ্টা পর এবং সাংবিধানিক আদেশ পুনরুদ্ধারে পশ্চিম আফ্রিকান দেশগুলোর একটি জোটের সময় সীমা বেঁধে দেয়ার পাঁচ দিন আগে এ ঘোষণা দেয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

প্রতিবেশী পাঁচ দেশের সঙ্গে স্থল ও আকাশসীমা খুলেছে নাইজার

Update Time : 08:20:59 am, Wednesday, 2 August 2023