আমি ফয়ছল আহমদ, গ্রাম: পশ্চিমবাগ, উপজেলা রাজনগর । গত ১৮ আগস্ট ২৩ইং MKANTHO.COM সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজনগর আশ্রয়ন প্রকল্পের টাকা নেয়া ও ব্যবসাীর কৃতি কাহীনি শিরোনামে প্রকাশিত সংবাদে আমার ভাই- এলিন আহমেদের নাম জড়িত করে বলা হয়েছে। সংবাদটিতে আব্দুস সামাদের নিকট থেকে সুদে টাকা নিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে সংবাদটি আমাদের দৃষ্টি-গোচর হয়েছে। আমার ভাই এলিন আহমদ সুদে (কোন টাকা নেয়নি বা সে পালিয়ে বেড়ানো তথ্যটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট এবং উদ্যেশ্য প্রণোদিত। আমি ও আমার পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত মিথ্যা-অসত্য ও কাল্পনিক অপপ্রচারে আমার ভাই এলিন ও পরিবারের মান সম্মান ক্ষুন্ন করা ছাড়া কিছু নয়। সংবাদদাতাকে মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে একটি চক্র আমাদের পরিবারের মান সম্মান ক্ষুন্ন ও হ্যয় প্রতিপন্ন করার জন্য এহেন অপপ্রচার করছেন। এলিন আহমদ এহেন কর্মকান্ডের সহিত জড়িত নয় । যারা এমন অপপ্রচার করছেন তারা নিজেদের অপকর্ম ঢাকতে এমন অপপ্রচার করছেন। পরিশেষে এলিন আহমদকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী- পক্ষে
মো: ফয়ছল আহমদ।
3:39 pm, Friday, 24 April 2026
News Title :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:11:51 am, Monday, 21 August 2023
- 579 Time View
Tag :
Popular Post
























