3:57 am, Tuesday, 17 November 2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিবাচক থাকার লক্ষ্য হেম্পের

ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ব্যর্থতার পর কোচিংয়ে পরিবর্তন এনে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড হেম্পকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন কোচের অধীনে এবার কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে শুরু হচ্ছে আগামীকাল। ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন হেম্প।

তার কাছে ফলাফলের চেয়ে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ কীভাবে ক্রিকেট খেলছে।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় হেম্প বলেন, ‘আমরা বিশ্বের সেরা নারী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, এটা লুকানোর কিছু নেই।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই তারা এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিষয়টি মানসিকভাবে সামলে নেওয়া। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে।’
তবে অস্ট্রেলিয়ার শক্তিমত্তা নিয়ে ভেবে ভেবে নেতিবাচক পরিবেশ তৈরি করতে চান না হেম্প। নতুন এই কোচ মাঠে ইতিবাচক থাকার ওপরই জোর দিচ্ছেন তিনি। হেম্পের চাওয়া, ‘আমাদের খেলায় ইতিবাচক থাকতে হবে। আমরা চাই না এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে মনে হোক যে ইশ, এভাবে খেললে ভালো হতো, ওভাবে খেললে ভালো হতো। আমরা যেভাবে সবকিছু করি, শুধু ম্যাচ খেলা নয়, ম্যাচের দিকে তাকানো এবং ম্যাচ নিয়ে ভাবার ক্ষেত্রেও ইতিবাচক থাকতে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে ইতিবাচকভাবেই সামনে এগোতে পারব।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হেম্প। এক সপ্তাহের কিছু বেশি সময় দলের সঙ্গে থাকলেও এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে এবং প্রায় দেড় বছর আগে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ফলে নতুন দায়িত্ব হলেও খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগেনি বলে জানান তিনি।

সিরিজের প্রস্তুতি নিয়ে হেম্প বলেন, ‘অস্ট্রেলিয়ায় এটাই আমাদের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, পাশাপাশি অনুশীলনের উইকেটগুলোও দারুণ ছিল। সেখানে কিছুটা বেশি গতি ও বাউন্স ছিল, যা আমাদের খেলোয়াড়েরা সাধারণত যেসব উইকেটে খেলে তার চেয়ে আলাদা। তবে তারা খুব ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। বিদেশের মাটিতে নতুন কন্ডিশন হলেও গত চার-পাঁচ দিনের প্রস্তুতিতে আমি সন্তুষ্ট।’

আগামীকাল শুরু হওয়া সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ দিয়েই নতুন কোচ হেম্পের অধীনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশ নারী দলের।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিবাচক থাকার লক্ষ্য হেম্পের

Update Time : 08:40:10 am, Thursday, 8 October 2026