বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। প্রান্তিক কৃষকের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে সরকারিভাবে সাড়ে ৪শ’ মেট্টিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ। সোমবার দুপুরে সরকারি খাদ্য গোদামে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আমিনুল ইসলাম ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার রায় প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এবার ৮ হাজার ৮শ’ ৮২ হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। অনুকুল আবহওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত ও চাষীদের পরিশ্রমে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব।

নিজস্ব প্রতিবেদক 





















