10:16 pm, Friday, 10 July 2026

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অভিযোগ, মৌলভীবাজার-৪ আসনে এনসিপির নির্বাচনী জনসভা -সজীব ভুইয়া/-নাইদ ইসলাম

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে আয়োজিত এই জনসভায় আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়।
জনসভায় বক্তব্য রাখেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, “খুনি যদি বলে- আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়? তাহলে কি সেটাই ন্যায়বিচার?” সজীব ভূঁইয়া দাবি করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার চিন্তা এখনও তাদের মাথায় রয়ে গেছে।
প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলেন, “১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে।” তিনি মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।
নাইদ ইসলাম আরও বলেন, একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল, এখন নির্বাচনে এসে বলছে মামলা তুলে নিবে এটা তাদের কুটকৌশল, এতে আপনারা বিভ্রান্ত হবেননা, তারা ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।
জনসভায় মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাসকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। সভা শেষে একটি নির্বাচনী প্রচারণা মিছিল শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অভিযোগ, মৌলভীবাজার-৪ আসনে এনসিপির নির্বাচনী জনসভা -সজীব ভুইয়া/-নাইদ ইসলাম

Update Time : 08:34:14 am, Thursday, 29 January 2026