5:45 am, Friday, 6 November 2026

আর্জেন্টিনা দলের জন্য মেসির ‘কাস্টমাইজ’ উপহার

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপের প্রস্তুতি চলাকালীন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থদের কী উপহার দিয়েছিলেন লিওনেল মেসি; এবার সেই রহস্য উন্মোচন করেছেন ইংলিশ ক্লাব বোর্নমাউথের ফুটবলার কেলসি রোজ।

তিনি আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা।

সম্প্রতি নিজের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে মেসি দলের প্রতিটি সদস্যকে দেওয়া একটি বিশেষ ‘মেট সেট’ (আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় পানের সরঞ্জাম) প্রদর্শন করেন।
ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই অনুসারীদের ব্যাপক নজর কাড়ে।

ভিডিওতে ২২ বছর বয়সী কেলসিকে একটি বিশেষ নকশার ব্যাগ আনপ্যাক করতে দেখা যায়, যেখানে তার প্রেমিক ও বোর্নমাউথ ফুটবলার সেনেসির নাম খোদাই করা ছিল।
ভিডিওতে কেলসি ব্যাখ্যা করেন যে, আর্জেন্টিনা অধিনায়কের এই উপহারটির মধ্যে ছিল একটি সম্পূর্ণ উচ্চমানের সরঞ্জাম সেট।

যার মধ্যে ছিল একটি সোনালী রঙের ‘স্ট্যানলি থার্মোস ফ্লাস্ক’, ঐতিহ্যবাহী মেট পানের বিশেষ পাত্র (মেট গোর্ড) এবং পানীয়টি তৈরির অন্যান্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক সরঞ্জাম।
স্কালোনি বাহিনীর প্রতিটি সদস্যের জন্য এই উপহারটি কতটা অনন্য, তা উল্লেখ করে কেলসি বলেন, ‘এটি একটি মেট পানের পাত্র, যা মেসি দলের সব খেলোয়াড়দের উপহার দিয়েছিলেন।

’
মায়ামিতে যাওয়ার আগে সেনেসি কীভাবে এই মূল্যবান কিটটি তার হেফাজতে রেখে গিয়েছিলেন, সে গল্পও তুলে ধরেন কেলসি। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘মার্কোস এটি আমাকে যত্ন করে সঙ্গে রাখতে দিয়েছিল। এমনকি আমি যাতে পান করতে পারি, সেজন্য সে আমাকে কিছু ইয়েরবা মেট (চা-জাতীয় পাতা) দিয়ে গিয়েছিল।’

বিশ্বকাপ শেষ হওয়ার পর খেলোয়াড়দের দলগত ঐক্য ও বন্ধুত্বের প্রতীক হিসেবে মেসির দেওয়া এই বিশেষ উপহারটি এখন খেলোয়াড়দের কাছে একটি স্মৃতিচিহ্ন বা সংগ্রাহকের বস্তুতে পরিণত হয়েছে।

পেশাদার ফুটবলার হিসেবে চেলসি এবং বর্তমানে বোর্নমাউথের হয়ে খেলা কেলসি রোজ বোওয়ার্স বিশ্বকাপ চলাকালীন বেশ আলোচনায় উঠে আসেন। কেবল আর্জেন্টিনা দলের ভেতরের তথ্য ফাঁসের জন্যই নয়, বরং একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে বিশ্বকাপ উপভোগের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসেন। কারণ, বিশ্বকাপ সেমিফাইনালে তার দেশ ইংল্যান্ডকে হারিয়েই ফাইনালে উঠেছিল তার প্রেমিকের দেশ আর্জেন্টিনা।

দুই দেশের সেই সেমিফাইনাল ম্যাচে নিজের প্রেমিকের দেশ আর্জেন্টিনাকে সমর্থন করার কথা জানিয়ে আগেই ভাইরাল হয়েছিলেন এই ব্রিটিশ তরুণী। রোমাঞ্চকর সেই ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আর্জেন্টিনা দলের জন্য মেসির ‘কাস্টমাইজ’ উপহার

Update Time : 08:11:24 am, Sunday, 26 July 2026