10:51 pm, Thursday, 5 November 2026

তাসকিন-হাসানের দাপটে প্রথম সেশন বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

তবে তিন উইকেট হারানোর পর আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।

তবে বাংলাদেশের পেসারদের সামনে শুরু থেকেই ধুঁকতে হয়েছে ক্যারিবীয় ব্যাটারদের। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে তারা।
ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। তার দুর্দান্ত বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ব্র্যান্ডন কিং।

৯ রানেই থামে তার ইনিংস। পরের ওভারেই আরেক ওপেনার কেভেম হজকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তাতে ১৪ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
সেই চাপ আরও বাড়িয়ে দেন তাসকিন। ইনিংসের নবম ওভারে জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। ১২ রান করে ফেরেন ডা সিলভা। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা।

তবে এরপর আর কোনো উইকেট হারাতে দেননি আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যাম। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটি ওয়েস্ট ইন্ডিজকে প্রাথমিক বিপর্যয় সামলে নেওয়ার সুযোগ করে দিয়েছে। দুজনের সাবলীল ব্যাটিংয়ে ধীরে ধীরে বাড়তে থাকে দলের রান।

প্রথম সেশনের খেলা শেষে জাঙ্গু ৩২ এবং উইকহ্যাম ২৭ রানে অপরাজিত আছেন। তাদের ব্যাটেই আপাতত স্বস্তি ফিরেছে ক্যারিবীয় শিবিরে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার তাসকিন। ৮ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে হাসান মাহমুদ ৮ ওভারে ৩৩ রান খরচায় শিকার করেছেন একটি উইকেট।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

তাসকিন-হাসানের দাপটে প্রথম সেশন বাংলাদেশের

Update Time : 08:13:50 am, Thursday, 5 November 2026