10:51 pm, Thursday, 5 November 2026

শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

ডেস্ক রিপোর্ট : শেষ মুহূর্তের গোলে বড় অঘটন থেকে রক্ষা পেল রিয়াল মাদ্রিদ। গ্রিসের ক্লাব এইকে অ্যাথেন্সের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

যোগ করা সময়ে দুর্দান্ত দূরপাল্লার শটে জয়সূচক গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল রিয়াল।

ম্যাচের শেষ ১৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল সফরকারীরা। তবে কিলিয়ান এমবাপ্পের সমতা ফেরানো গোলের পর ভালভার্দের দারুণ এক শটে জয় নিশ্চিত হয় তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে টানা চতুর্থ জয়ের লক্ষ্য নিয়ে গ্রিসে গিয়েছিল রিয়াল। কিন্তু ম্যাচের শুরুতেই ধাক্কা খায় তারা।

আবুবাকারি কোইতার শক্তিশালী শটে এগিয়ে যায় স্বাগতিক এইকে অ্যাথেন্স।
তবে ৩২ মিনিটে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহাম। গোলমুখে বল পেয়ে পেছন দিকে হিল করে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। এই গোলের মাধ্যমে নতুন একটি রেকর্ডও গড়েন তিনি। ২৩ বছর ১২৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগের টানা সাত মৌসুমে গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন বেলিংহাম। পেছনে ফেলেন সতীর্থ এমবাপ্পেকে।

এরপরও আক্রমণ চালিয়ে যায় এইকে অ্যাথেন্স। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন স্তাভরোস পিলিওস। এর আগে এমবাপ্পের নিশ্চিত গোলের প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছিলেন তিনি। এরপর দ্রুত প্রতিপক্ষের অর্ধে উঠে গিয়ে সতীর্থদের আক্রমণে যোগ দেন এবং কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান।

এই গোলেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল গ্রিসের ক্লাবটি। কিন্তু তিন মিনিট পরই তাদের সেই স্বপ্নে ধাক্কা দেন এমবাপ্পে। দেনজেল ডামফ্রিসের বাড়ানো বলে দূরের পোস্টে দাঁড়িয়ে বল জালে পাঠিয়ে রিয়ালকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড।

এরপর যোগ করা সময়ে দূরপাল্লার দুর্দান্ত শটে জয়সূচক গোলটি করেন ভালভার্দে। তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচ শেষে হতাশা সামলাতে পারেনি স্বাগতিকরা। শেষ বাঁশি বাজার পর প্রতিপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশের ঘটনায় লাল কার্ড দেখেন এইকে অ্যাথেন্সের কোইতা।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

Update Time : 08:11:31 am, Thursday, 5 November 2026