7:04 am, Monday, 23 November 2026

আদিবাসীদের ফলবান ৮ হাজার পান গাছ কর্তনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার :: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী পুঞ্জিতে দুর্বৃত্তদের দ্বারা ফলবান ৮ হাজার পান গাছ কর্তনের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণ এবং আদিবাসী পানচাষীদের জীবন-জীবিকার নিরাপত্তার দাবিতে ১৩ অক্টোবর’২৬ সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্স ইউনিয়ন (কেএসইউ), বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর যৌথ আয়োজনে প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের জেলা সভাপতি ফ্লোরা বাবলী তালাং এবং সঞ্চালনা করেন হেলেনা হীরামন তালাং। বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হাসান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা
আব্দুল করিম কিম, বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, উদীচী জেলা সহসভাপতি রামেন্দ্র চন্দ্র দাস, আদিবাসী নেতা নারায়ণ কুর্মী, পংকজ কন্দ, জ্ঞান উরাং, লক্ষ্মণ মুন্ডা, ফিলাহ পতমি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক লেঞ্চার তংপেয়ার প্রমুখ নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

আদিবাসীদের ফলবান ৮ হাজার পান গাছ কর্তনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Update Time : 08:45:09 am, Tuesday, 13 October 2026