4:25 am, Friday, 17 July 2026

ভারতে ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫ হাজার শনাক্ত, মৃত্যু ৪৭৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফের সুনামির রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় রবিবার দেশটিতে ৩ লাখ ৫ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এই সময়ে বিশ্বে শীর্ষ দৈনিক সংক্রমণ। এ ছাড়া এই সময়ে দেশটিতে মারা গেছে ৪৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় রবিবার করোনার ছোবলে বিভিন্ন দেশে মোট ৪ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ১৪ হাজার ৫১২ জনে।

একই সময়ে বিশ্বে নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন। এ নিয়ে বিশ্বে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়াল ৩৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে রবিবার নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৬১৪ জন। এই সময়ে দেশটিতে মারা গেছে ১১৫ জন।

শনাক্তে তৃতীয় অবস্থানে রয়েছে আমেরিকা। রবিবার দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন। মারা গেছে ৫৭৪ জন। রবিবার শনাক্তে চতুর্থ অবস্থানে ইতালি। এদিন দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভারতে ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫ হাজার শনাক্ত, মৃত্যু ৪৭৪

Update Time : 06:58:05 am, Monday, 24 January 2022