11:00 pm, Thursday, 12 November 2026

ইরানে মার্কিন হামলার খবরে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক :: আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশ্যে আসার পর মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের অবস্থানের তুলনায় ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯৩ সেন্টে দাঁড়ায়।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা যায়। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমে আসে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এ সামরিক অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছেন। তাদের ভাষ্য, হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনাই ছিল অভিযানের অন্যতম উদ্দেশ্য।

জ্বালানি তেলের আন্তর্জাতিক সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

নিজের বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই শাহরুখের!

ইরানে মার্কিন হামলার খবরে ফের বাড়ল তেলের দাম

Update Time : 08:25:47 am, Tuesday, 3 November 2026