12:37 pm, Tuesday, 16 December 2025

একসাথে আসছেন শুভ-মন্দিরা

ডেস্ক রিপোর্ট::ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর প্রশংসা পাচ্ছেন এ অভিনেতা। দেশের সীমানা ছাড়িয়ে পাশের দেশ ভারতেও সিনেমাটি নিয়ে দর্শকের ভালোবাসা পাচ্ছেন শুভ। দুই দেশের আগ্রহ নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখছে দর্শক। দেশের প্রেক্ষাগৃহেও হাউজফুল যাচ্ছে। দর্শকের এমন ভালোবাসায় সিক্ত শুভ জানালেন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম ‘নীলচক্র’। নতুন সিনেমার খবর নিশ্চিত করেছেন শুভ নিজেই।

এরই মধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আরিফিন শুভ। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন শুভ। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ নীরবেই কাজ করতে বেশি পছন্দ করেন। তাই নতুন সিনেমার খবর দিলেও এর বেশি বলতে নারাজ এ অভিনেতা। নতুন সিনেমাটি নিয়ে আরিফিন শুভ বলেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরো কিছু আছে।’

ফিল্ম ফায়োস প্রডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রডাকশন নিবেদিত এ সিনেমায় শুভর সঙ্গে আরো অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

নীলচক্রতে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। নতুন সিনেমা প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘সিনেমাটির জন্য যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয় কাউকে সেভাবে চিনতাম না। পরে গল্প ও চরিত্র জেনে ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে, যখন শুনি আমার বিপরীতে আরিফিন শুভ ভাই আছেন। কারণ তার অভিনয় সবসময় আমার ভালো লাগে। তাই এটা আমার জন্য বাড়তি পাওয়া।’

মিডিয়ায় মন্দিরা চক্রবর্তীর যাত্রা হয় নাচের মাধ্যমে। এরই মধ্যে প্রথম সিনেমার কাজ শেষে মুক্তির প্রহর গুনছেন এ অভিনেত্রী। রুপালি পর্দায় মন্দিরার অভিষেক হতে যাচ্ছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘কাজল রেখা’ দিয়ে। সিনেমাটি আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ্বসিত মন্দিরা। নীলচক্র সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় নতুন জুটি হিসেবে দেখা যাবে শুভ ও মন্দিরাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

একসাথে আসছেন শুভ-মন্দিরা

Update Time : 07:15:27 am, Monday, 13 November 2023