অর্জুন দেব নাথ :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে (ট্রাকের লড়ি) সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী আকবর (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।নিহত তরুণ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের খালিক মিয়ার ছেলেআজ বৃহস্পতিবার সকাল ১১টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলী আকবর ও তার ভাই জসিম উদ্দিন মিলে অটোরিকশা নিয়ে শ্রীমঙ্গলে যান নিজের দোকানের মালামাল কিনতে। মালামাল কেনার পর নিজ এলাকায় সড়কে (ট্রাকের লড়ি) সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আলী আকবরের মৃত্যু হয় ও কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক চালক কে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
11:50 am, Tuesday, 16 December 2025
News Title :
কমলগঞ্জের “জাতীয় লাউয়াছড়ায়” সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:30:26 pm, Thursday, 30 September 2021
- 894 Time View
Tag :
Popular Post

























