স্টাফ রিপোটার: ঢাকায় মালিবাগে ডিউটি শেষে বাসায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত এসপি মো. শফিকুর রহমান মুকুল (৫৫) মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
তিনি ২মেয়ের জনক ছিলেন। মুকুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সিংড়া গ্রামে। তার বাবার নাম মো. লোকমান হোসেন। বর্তমানে ঢাকার মিরপুর ৬০ ফিট এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন মুকুল। একসময় সিলেট নগরীর কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন মুকুল। শফিকুর রহমান মুকুলের গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী বলেন,এক মোটরসাইকেল চালকের উপর উত্তেজিত হওয়ার পরক্ষণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন,‘মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষ করে মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলেন স্যার (মুকুল)। গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌছালে মোটরসাইকেল লেন পরিবর্তন করে হুট করে আমাদের গাড়ির সামনে চলে আসে। এটি দেখে স্যার উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানোর পরপরই বেহুশ হয়ে পড়ে যায়। তখন তাকে গাড়িতে করে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অফিস শেষে বাসায় ফেরার পথে রাস্তায় বুকের ব্যথা অনুভব করলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তাকে। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, হৃদরোগে আক্রান্ত অতিরিক্ত এসপি মুকুলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তন্তর করা হয়েছে।
4:35 am, Wednesday, 14 January 2026
News Title :
কমলগঞ্জের সিংড়া গ্রামের কৃতি সন্তান এসপি মুকুলের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:43:05 pm, Wednesday, 1 February 2023
- 489 Time View
Tag :
Popular Post
























