3:51 pm, Wednesday, 13 May 2026

মৌলভীবাজার জেলা পুলিশ সিলেট রেঞ্জের সেরা সাফল্য অর্জন

সালেহ আহমদ :: সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। বুধবার (২৪ জানুয়ারী) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রেঞ্জ পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন। সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটন, ট্রাফিক ও নির্বাচনকালীন সময়ে বিশেষ কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার লাভ করেন।  এছাড়া মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ডিবি) নির্বাচিত হন। পাশাপাশি শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী গুণ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করায় বিশেষ পুরস্কার লাভ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলা পুলিশ সিলেট রেঞ্জের সেরা সাফল্য অর্জন

Update Time : 12:53:09 pm, Wednesday, 24 January 2024