4:36 am, Wednesday, 15 July 2026

কমলগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় মো. রুয়েল মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রুয়েল মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের মো.মখলিছ মিয়ার ছেলে। রবিবার (৫ ডিসেম্বর) রাত ৯ টায় দিকে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

জানা য়ায়, রবিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বটতল এলাকা থেকে ভানুগাছ বাজারে আসার উদ্দেশ্যে মোটরসাইকেলে উঠলে ভানুগাছ থেকে শ্রীমঙ্গলগামী একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিয়ে প্রায় একশ ফুট টেনে নিয়ে যায়, এসময়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থার অবনতি দেখা গেলে সেখান থেকে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. সোহেল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য মো. সুরমান মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন। কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদ জানান, এঘটনায় ড্রাইভার পালিয়ে যায় তবে পিকআপটি আটক করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

কমলগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : 06:01:02 pm, Monday, 6 December 2021