6:26 am, Sunday, 26 July 2026

৪৭ বছর বয়সে মা হলেন চীনা অভিনেত্রী

বিনোদন ডেস্ক :: চীনা অভিনেত্রী তাং ওয়েই জীবনের ৪৭ বসন্তে এসে মা হলেন। তাং ওয়েইয়ের প্রতিনিধি জানান, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ংকে বিয়ে করেন তাং ওয়েই। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান।

বুধবার তাং ওয়েই চীনের সামাজিকমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, পরিবারের চার সদস্য হাত ধরে আছেন।

পাশাপাশি ছিল নবজাতকের জন্য কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবি।
তাদের প্রথম সন্তান সামারের কথা উদ্ধৃত করে তাং ওয়েই লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।

গত মাসেও এই দম্পতিকে একসঙ্গে হংকং ভ্রমণে দেখা যায়। এরপরই অনলাইনে জল্পনা শুরু হয়, খুব শিগগিরই সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তাং।

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই অভিনয়ে অভিষেক করেন ২০০৪ সালে। ২০১০ সালের সিনেমা ‘লেট অটাম’-এর শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৪ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের প্রথম কন্যাসন্তান সামারের জন্ম হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

৪৭ বছর বয়সে মা হলেন চীনা অভিনেত্রী

Update Time : 08:57:54 am, Saturday, 25 July 2026