11:44 pm, Monday, 9 November 2026

শ্রমিক পক্ষের প্রস্তাব ৩২ হাজার , মালিকপক্ষ সময় চায় ৪ দিন

ডেস্ক রিপোর্ট : নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে ৩২ হাজার টাকার প্রস্তাব করেছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার।
​সোমবার (৯ নভেম্বর) সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

​বাবুল আক্তার তার প্রস্তাবে চারটি গ্রেডের মধ্যে চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেন। এর বাইরে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকার প্রস্তাব করেন।

​
বৈঠকে মালিকপক্ষ বোর্ডে কোনো প্রস্তাব দেয়নি। মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন জানান, প্রস্তাব জমা দিতে তারা চার দিন সময় নিয়েছেন।
চার দিনের মধ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে।
​শ্রমিক পক্ষের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, শ্রমিক পক্ষ তাদের প্রস্তাব দিয়েছে, আমরা চার দিনের মধ্যে প্রস্তাব দেবো। তারপর আমরা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

শ্রমিক পক্ষের প্রস্তাব ৩২ হাজার , মালিকপক্ষ সময় চায় ৪ দিন

Update Time : 09:34:06 am, Monday, 9 November 2026