11:43 pm, Monday, 9 November 2026

৭নং ওয়ার্ড কাউন্সিল ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ এর আয়োজনে ও কাজিরগাঁও যুব সংঘের পরিচালনায় কাউন্সিল ক্রীড়া প্রতিযোগিতার মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার রাতে শহরের কাজিরগাঁও এলাকায় সৈয়দ জহির হাসানের বাড়ির প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক সৈয়দ জহির হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সমাজসেবক সৈয়দ আশফাক হোসাইন, মৌলভীবাজার পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আজিজ খাঁন, জেলা যুবদলের সহ-সভাপতি শাহীনুর রহমান, জলিল আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুর রশিদ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন প্রমুখ।

এ প্রতিযোগিতায় লুডু খেলা চ্যাম্পিয়নরা হলেন কাজিরগাঁও এলাকার শাহীন ও মোতাহির। রানার্সআপ হন রাকিব ও জিসান। ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়নরা হলেন রাজু ও সিরাজুল। রানার্সআপ রিপন ও সুহেল। দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নরা হলেন মো: আমির চৌধুরী ও রানার্সআপ আলী চৌধুরী।

এসময় বিজয়ী ও রানার্সআপ প্রতিযোগিরা অতিথিদের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

৭নং ওয়ার্ড কাউন্সিল ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Update Time : 12:32:25 pm, Monday, 9 November 2026