ডেস্ক রিপোর্ট::বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ার সত্যিই বড় ধরনের হুমকির মুখে পড়ে গেছে। তিনি কবে আবার দলে ফিরতে পারবেন, সে সম্পর্কে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজেও বাংলাদেশ দলে থাকতে পারছেন না তামিম ইকবাল।
বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।
২০ নভেম্বরের মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুই টেস্টের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এরই মধ্যে জানা গেছে, তামিম ইকবাল এই স্কোয়াডেও থাকছেন না।

নিজস্ব প্রতিবেদক 






















