ডেস্ক রিপোর্ট::পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল ও পৌর এলাকার সাধারণ জনগণের মধ্যে স্বল্পমূল্যে ১৯৯৫ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো:আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার) জয় কুমার হাজরা প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 























