ডেস্ক রিপোর্ট :: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৫২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময় নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ১৩.১৮ শতাংশ।
সোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১০৫ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

নিজস্ব প্রতিবেদক 




























