7:21 am, Saturday, 27 June 2026

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আজ রোববার (২৮ মে) দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৬২ বছর বয়সী মো. দুলাল এবং এবং ৬৫ বছর বয়সী আব্দুস ছাত্তার মিয়া। তাদের মধ্যে দুলাল ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাত্তার।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সকালে শহীদনগর এলাকায় চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে যান দুটি সড়কের পাশে উল্টে যায়। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত তিনজন। তাদের হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

Update Time : 07:06:01 am, Sunday, 28 May 2023