1:23 am, Friday, 26 June 2026

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া ব্রিজের নিচে প্রধান সড়কের পাশ থেকে খাল খননের নামে ব্যাপকভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলমান এ কার্যক্রমের কারণে সড়কের একাংশ দেবে গেছে এবং গুরুত্বপূর্ণ নান্দুয়া ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খাল ও সড়কের পাশ থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করা হচ্ছে। মাটি পরিবহনের জন্য ট্রাক ব্যবহারেরও প্রমাণ মিলেছে। ফলে সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবাধে মাটি কাটার কারণে যেকোনো সময় সড়কের বড় অংশ ধসে পড়তে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এতে সাধারণ মানুষের চলাচল এবং যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাদের অভিযোগ অনুযায়ী, বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়াকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ ককরেননি । অভিযোগকারীদের ভাষ্য, তিনি ব্যস্ততার কথা উল্লেখ করে পরে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অবৈধ মাটি কাটা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ সড়ক ও ব্রিজ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া হোক।

Tag :
About Author Information

Sirajul Islam

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

Update Time : 01:04:10 pm, Thursday, 25 June 2026