5:59 pm, Friday, 16 January 2026

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট : ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ৭৯ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা ও ২১৮৩টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার (১১ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

কমিশনার আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৯ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এ সংক্রান্ত ২১৮৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ১৮৯টি গাড়ি ডাম্পিং ও ৬৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট মিশে আছে: মিরাজ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯ লাখ টাকা জরিমানা

Update Time : 12:39:46 pm, Tuesday, 12 November 2024