4:01 am, Wednesday, 14 January 2026

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

ডেস্ক রিপোর্ট :: সড়ক দুর্ঘটনা ও যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার ভোর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, সাপ্তাহিক ছুটির কারণে যানবাহনের চাপ বেড়েছে। সেই সাথে বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে এবং সকালে ভূঞাপুর লিংক রোডে আলাদা দুটি সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনাকবলিত যানবাহন সরানো হয়েছে। এদিকে দীর্ঘ সময় সড়কে আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো নির্দেষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সড়ক দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি সরাতে সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত এসেছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

Update Time : 05:41:55 am, Friday, 1 April 2022